ইম্ফল: ফের অশান্ত মণিপুর!(Manipur Violance) রবিবার রাতে মণিপুরে ছপড়াল উত্তেজনা। মেইতেই নেতা সহ ৫ জনকে গ্রেফতার কুরা হয়েছে। এরপরেই বিক্ষোভের ঝড় মণিপুরের বিভিন্ন প্রান্তে। সরকারি অফিসে আগুন ধরিয়ে বিক্ষোভ। মশাল হাতে মিছিলে নেমেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ থামাতে রবার বুলেট! বিক্ষোভকারীদের আটকাতে ফাটানো হল কাঁদানে গ্যাস। মণিপুরের বিভিন্ন জায়গায় বাঁশ দিয়ে রাস্তা আটকানোর চেষ্টা বিক্ষোভকারীদের৷
Read More: মুম্বইয়ের ভিড় ট্রেনের দরজায় ঝুলছিলেন যাত্রীরা, ছিটকে পড়ে মৃত্যু কমপক্ষে ৫ জনের
জানা গিয়েছে, পূর্ব ইম্ফলের ওয়াংখেই, ইয়াইরিপোক এবং খুরাইতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধেরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়কে রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় সেখানে। পশ্চিম ইম্ফল জেলায় কাকেইথেল এবং সিংজামেই জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিক্ষোভকারীদের হটাতে রবার বুলেটও ব্যবহার করা হয়েছে।
পূর্ব ইম্ফল জেলায় ইয়াইরিপোক তুলিহাল অঞ্চলে মহকুমাশাসকের দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয়।(Manipur Violance) অগ্নিকাণ্ডে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও সরকারি নথিপত্র নষ্ট হয়নি বলেই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। কে বা কারা ওই অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। জানা যাচ্ছে, মহকুমাশাসকের দফতরের সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932000124978524557
মণিপুর পুলিশের এক আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, পরিস্থিতি এখনও বেশ উত্তেজনাপূর্ণ রয়েছে। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি জায়গায় বাঁশ দিয়ে রাস্তা আটকে রেখেছেন। যদিও ইম্ফল বিমানবন্দর দিকে যাওয়ার রাস্তা-সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ হটিয়ে দিয়েছে নিরাপত্তাবাহিনী।
প্রসঙ্গত, মণিপুর নিয়ে বারবার কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। তাতেও কোনো নড়চড় হয়নি পরিস্থিতির। বহুদিন ধরেই মণিপুরের এই অশান্তি অমীমাংসিত। কেন্দ্রের যেন হুঁশই ফিরছে না। লোকসভা অধিবেশনেও কেন্দ্র মণিপুর নিয়ে মীমাংসা প্রসঙ্গে নীরব থেকেছে। অথচ মণিপুরে অশান্তি থামার নাম নিচ্ছে না। রবিবার তথা সোমের সকালেও এই রাজ্যের রাস্তায় রাস্তায় বিক্ষোভ! তাতে কী এবার মণিপুর নিয়ে নড়েচড়ে বসবে কেন্দ্র! তা নিয়েই জল্পনা বিভিন্ন মহলে।




