হলদিয়া: প্রথম দফার ভোটপ্রচার শেষ। এবার দ্বিতীয় দফায় ভোটপ্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার শুরু। হলদিয়ায় জনসভা মমতার। তারপরেই নির্বাচনের প্রচার পর্ব সারতে বারাকপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হলদিয়ার সুতাহাটা সুবর্ণজয়ন্তী মাঠে তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে দুপুর একটা নাগাদ জনসভা মমতার। তারপর বারাকপুরে মমতা। এই বিধানসভা কেন্দ্রের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর হয়ে প্রচার সারার পাশাপাশি বিপক্ষে থাকা বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় সরকারকে একযোগে নিশানা করতে পারেন মমতা।
জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় জনসভাটি রয়েছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রার্থী সোমনাথ সেনের সমর্থনে দুপুর তিনটে নাগাদ। সেখান থেকে সোজা কলকাতায় আসবেন মমতা। সোমবার থেকে মহানগরীতে প্রচার শুরু করেছেন তিনি। আজ উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজয় উপাধ্যায়ের সমর্থনে বড়বাজার সত্যনারায়ণ পার্কের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে।




