কলকাতা: সারা দেশে করোনার সংক্রমণ ফের বাড়ছে। মাস দুয়েক ধরেই কোভিড আক্রান্তের খবর শিরোনামে। বাংলাতেও করোনা সংক্রমণের খবর মিলেছে। এর মধ্যেই সোমবার নবান্নে প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) করোনা নিয়ে বৈঠক থেকেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, ভয় পাবেন না, সতর্ক থাকুন। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত সরকার।
Read More: রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস! ট্রাম্পের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ার গভর্নরের
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সোমেই বৈঠক করলেন মমতা। এখানেই মুখ্যমন্ত্রী বলেন, “সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হবে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা প্রস্তুত।” তাঁর আশ্বাস, আশা করি, আর মহামারী হবে না। তেমন কিছু হলে রাজ্য তৈরি আছে।
রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বার্তা দিয়ে বলেন, ” সর্দি, কাশিতেও বুকে কষ্ট হয়। সমস্যা হলেই ডাক্তার দেখান। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করান। সরকার পাশে ছিল, আছে, থাকবে।” এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব সহ প্রশাসনিক কর্তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932013242228039743
উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে এক কোভিড-১৯ আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে অনেকেই ভয় পাচ্ছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর মত, “যাদের কোমর্ডিবিটি আছে, বয়সটাও একটা বিষয়।” তবে রাজ্যে করোনার দাপট নিয়ে চিন্তার কিছু নেই বলেই আশ্বাস দেন তিনি। পাশাপাশি রাজ্য এই পরিস্থিতিকে সামাল দিতে প্রস্তুত বলেও এদিনের বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




