কলকাতা : আজ শ্রী শ্রী সারদামণির ১৭৩ তম জন্মতিথি। তাঁর ভক্তদের কাছে আনন্দানুষ্ঠানের মধ্যে দেশ-বিদেশজুড়ে প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে তা পালিত হচ্ছে। বিশেষ এই দিনটিতে মা সারদাকে বিনম্র শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
এদিন নিজের এক্স হ্যান্ডলে মমতা লেখেন, “শ্রীশ্রী মা সারদার পুণ্য জন্মতিথিতে তাঁকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। তিনি আমাদের কাছে পবিত্রতা, সহনশীলতা এবং মাতৃত্বের এক জীবন্ত প্রতীক। আমরা গর্বিত, আমাদের সরকার বাগবাজারে তাঁর স্মৃতি বিজড়িত ভবনের আমূল সংস্কার করতে পেরেছে।”
মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) কথায়, “শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের যে কেন্দ্র আছে, সেখানে আমাদের উদ্যোগে একটি অতিথিশালা (সঙ্গে প্রসাদ বিতরণ কেন্দ্র), একটি ওপেন পার্কিং জোন সহ নানা কাজ করে দেওয়া হচ্ছে।”




