কলকাতা : এবার বই আকারে প্রকাশিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার সমস্ত বক্তৃতা। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভায় যত বক্তব্য রেখেছেন, তার একটা সংকলন তৈরিতে উদ্যোগী হয়েছে বিধানসভার লাইব্রেরি কমিটি।(Assembly Library Committee) ইতিমধ্যে বইয়ের খসড়াও তৈরি হয়ে গেছে। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে দেখানো হবে ওই খসড়া। তারপরই বই আকারে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ করা হতে পারে বলেই জানিয়েছে সূত্র।
বিগত ২০১১ রাজনৈতিক পালাবদল ঘটে বাংলায়। বাম জমানার অবসান ঘটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিনবারের সময়কালে বিভিন্ন সময় বিধানসভার ভাষণে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে তাঁরই আমলে।
প্রসঙ্গত, বিভিন্ন সময় বিধানসভার অধিবেশনে তাঁর সূচিত জনমুখী প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্যও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যগুলিই বই আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার লাইব্রেরির(Assembly Library Committee) তরফে। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে, সরকারিভাবে মমতার ১৫ বছরের জমানার বিভিন্ন উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরাই এই সংকলনের অন্যতম লক্ষ্য। যা ভোটের আগে তৃণমূলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন তাঁরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932783153737056740





