প্রতিবেদন : অবশেষে ভারতের তীব্র প্রতিবাদে অপারেশন সিঁদুর নিয়ে ‘পাকপন্থী’ বিবৃতি প্রত্যাহার করে নিল কলম্বিয়া।(Colombia )প্রতিনিধি দলের দক্ষতায় দক্ষিণ আমেরিকায় বড় কূটনৈতিক জয় পেল ভারত। দ্রুতই ভারতের পক্ষে বিবৃতি দেবে দক্ষিণ আমেরিকার দেশটি, এমনই জানিয়েছে সূত্র।
Read More: দেশজুড়ে ফের প্রকট করোনা সংক্রমণ, বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানপন্থী বিবৃতি দিয়েছিল কলম্বিয়া।(Colombia )ভারতীয় সেনার অভিযানে নিহত পাক নাগরিকদের পরিবারকে শোক জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছিল তারা। পাকিস্তানের মাটিতে ভারতের সামরিক হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে দক্ষিণ আমেরিকার এই দেশ। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের অবস্থান বোঝাতে কলম্বিয়ায় পৌছেই এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দল।কলম্বিয়া সরকারের আচরণে তাঁরা যে হতাশ, সে কথা সে দেশের মাটিতে দাঁড়িয়ে মুখের উপরেই জানিয়ে দেন।
শুক্রবার কলম্বিয়ার রাজধানী বোগাতায় সাংবাদিকদের শশী থারুর বলেন, “কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা হতাশ হয়েছি। তাঁরা ভারতের আক্রমণে নিহত পাকিস্তানিদের জন্য আন্তরিক সমবেদনা জানালেন। সন্ত্রাসবাদের বলি হয়েছেন যাঁরা, তাদের জন্য নয়! আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই, সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারীদের কোনওভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ রক্ষা করে, এদের মধ্যে কোনও সমতা নেই। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1928725291532181602?s=19
এরপর কূটনৈতিক স্তরেও দুদেশের মধ্যে আলোচনা হয়। তারপরই কলম্বিয়া নিজেদের পুরনো বিবৃতি প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন থারুর। “কলম্বিয়ার যে বিবৃতিতে আমরা হতাশ হয়েছিলাম, সেটা ওরা প্রত্যাহার করে নিয়েছে। দ্রুত ভারতের পক্ষে দাঁড়িয়ে নতুন বিবৃতি দেবে বোগাতা”, বক্তব্য তাঁর।




