ওয়াশিংটন: বিদায়ের ঘোষণার পর হোয়াইট হাউসে মাস্কের(Elon Musk) শেষ দিন হতে চলেছে শুক্রবার। ট্রাম্প শেষ দিনে তাঁকে পাশে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়েছেন। ঢালাও প্রশংসা করেছেন মাস্কের। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর শুধু মাস্কের জন্যেই একটি আলাদা দফতর গড়ে দিয়েছিলেন ট্রাম্প। এবার মাস্কের ইস্তফার পরে কে পাবেন দায়িত্ব! সরকারি দক্ষতা বিষয়ক দফতর (ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই)-এর ভবিষ্যৎ কী? তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সে নিয়েই এবার স্পষ্ট বার্তা দিল হোয়াইট হাউস।
Read More: যাত্রী সুবিধার্থে অত্যাধুনিক পরিবেশবান্ধব জলযান নামাচ্ছে রাজ্য, শুরু কাজ
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ডিওজিই-এর মাধ্যমে মাস্ক(Elon Musk) যে কাজ শুরু করেছিলেন, আগামী দিনে ট্রাম্প এবং তাঁর ক্যাবিনেটের প্রত্যেক সদস্য সেই কাজ এগিয়ে নিয়ে যাবেন। ডিওজিই-এর সদস্যেরা সকলকেই পাশে পাবেন। ট্রাম্প নিজেও সরকার পরিচালনার বাড়তি খরচ কমাতে বদ্ধপরিকর, জানিয়েছেন ক্যারোলিন।
হোয়াইট হাউস থেকে মাস্কের আচমকা ইস্তফা নিয়ে নানা জল্পনা দানা বেঁধেছে। মাস্ক নিজে অবশ্য মুখ খোলেননি। কেউ কেউ বলছেন, তিনি নিজের ব্যবসায় মনযোগী হতে চান। টেসলা, স্পেসএক্সের কাজ দেখতে চান। তাই সরে দাঁড়াচ্ছেন। তবে অনেকেরই দাবি, ট্রাম্পের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতানৈক্য মাস্কের ইস্তফার কারণ। সম্প্রতি জলকল্যাণমূলক একটি বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প। তা নিয়ে প্রকাশ্যেই মাস্ক আপত্তি জানিয়েছিলেন। তা নিয়েই কী ফাটল আরও গভীর হয়েছে? তা স্পষ্ট জানা যাচ্ছে না৷
Link: https://x.com/ekhonkhobor18/status/1928420191001588170
তবে অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প লিখেছেন, ‘‘ওভাল অফিসে ইলন মাস্ককে সঙ্গে নিয়ে আমি একটি সাংবাদিক বৈঠক করব শুক্রবার ১.৩০ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টা)। এটাই ওঁর শেষ দিন। তবে ইলন সবসময় আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। ইলন দুর্দান্ত।’’




