প্রতিবেদন: বিশ্বের সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে মরিয়া পাকিস্তান। চতুর্দেশীয় সফরে বেরিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তুরস্ক, ইরান, আজ়ারবাইজানের পর তাজিকিস্তানে যান তিন। সেখানেই রাজধানী দুশানবে-তে তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাহমোনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এবার সেই বৈঠকেই ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন পাক প্রধানমন্ত্রী।(India Pakistan Conflict)
Read More: জানলা থেকে বান্ডিল বান্ডিল নোট ছুঁড়ছেন সরকারি ইঞ্জিনিয়ার! দুর্নীতির পর্দাফাঁস বিজেপিশাসিত রাজ্যে
পাক সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, তাজিকিস্তানের প্রেসিডেন্টকে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করেন শাহবাজ়। সেই সূত্রেই পাক প্রধানমন্ত্রী দাবি করেন, গত ৭ মে-র পর থেকে ভারতের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অনৈতিক’ কার্যকলাপ যুদ্ধ পরিস্থিতি তৈরি করে এবং রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে।(India Pakistan Conflict) তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কাশ্মীর প্রসঙ্গও তোলেন শাহবাজ়। দাবি করেন যে, নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান দীর্ঘস্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928397309005426764
ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তাজিকিস্তানের প্রেসিডেন্ট রাহমোন পাকিস্তানকে ‘বিশ্বস্ত সঙ্গী’ বলে আখ্যা দেন। তারপর গত মে মাসে ভারত-পাক সংঘাত নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। ইসলামাবাদের দাবি, সংঘাত থামিয়ে শান্তি ফিরিয়ে আনা এবং গোটা এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখার জন্য তিনি শাহবাজ়ের নেতৃত্বের প্রশংসা করেন। পাকিস্তানে আরও বিনিয়োগ করার আশ্বাসও দিয়েছেন তিনি।




