নয়াদিল্লি: গতকালই জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) এবার মঙ্গলে দিল্লিতে সংসদীয় দলের সঙ্গে চা-চক্রে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি হাজির থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বিকাল ৪টেয় এই চা-চক্র হবে মুখ্যমন্ত্রীর বাসভবনেই। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা-সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee)
জানা যাচ্ছে, এই মুহূর্তে সংসদে বাজেট অধিবেশন চলছে। সময় বুঝে সংসদে একঝলক ঘুরে আসতে পারেন নেত্রী। এরপর নয়া বঙ্গভবনে বাংলা থেকে আসা এসআইআর ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন তিনি।
প্রসঙ্গত, এসআইআর নিয়ে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছেন কলকাতা থেকে দিল্লির বুকে। এতে বিজেপির যে চাপ বেড়েছে তা আরও বাড়ল।




