কলকাতা: বুধবার শবে বরাত।(Shab-e-Barat) আজ, মঙ্গলবার রাত থেকে শবে বরাত পালন শুরু হবে। এই দু’দিনই কলকাতার ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। শবে বরাতকে সামনে রেখে, মঙ্গল ও বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পণ্যবাহী গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। প্রয়োজন অনুসারে ট্রাফিক পুলিশ বিভিন্ন রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে।
কলকাতার পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সকাল ছ’টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ছ’টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার বন্দর এলাকার সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়ি ৩ ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ ছাড়াও বিভিন্ন থানার পুলিশ রাস্তায় মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। কোনও বিশৃঙ্খলা বা যানজট দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, প্রয়োজনে অতিরিক্ত ঘোষণা বা সংশোধিত নির্দেশিকা জারি করা হতে পারে।
জানানো হয়েছে, একে রোড, বিদ্যাসাগর সেতু, একবালপুর রোড, ডায়মন্ড হারবার রোড, এজেসি বোস রোড, সিআইটি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড সহ মোট ৩৬টি রাস্তায় সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। গার্ডেনরিচ রোড, আক্রা রোড, পাহাড়পুর রোড, ডা. একে রোড, বিদ্যাসাগর সেতু, একবালপুর রোড, ডায়মন্ড হারবার রোড, এজেসি বোস রোড, সিআইটি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড সহ মোট ৩৬টি রাস্তায় সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে।(Shab-e-Barat) ১৬০০ কেজির কম ওজনের পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি রয়েছে। কিছু জরুরি পরিষেবায় ছাড়ও রাখা হয়েছে। দুধ, ওষুধ, অক্সিজেন, মাছ, ফল, সব্জি, পেট্রোলিয়াম দ্রব্য ও এলপিজি পরিবহণকারী যানগুলিকে বিধিনিষেধের বাইরে থাকবে।




