লখনউ: নতুন বছরের শুরুতেই উত্তর প্রদেশের সরকারি কর্মীদের মাসিক বেতন বন্ধ করে দেওয়া হয়েছে৷(Yogi Government) মোট ৬৮ হাজার ২৩৬ জন সরকারি কর্মীর জানুয়ারি মাসের বেতন স্থগিত করা হয়েছে। এর প্রধান কারণ, তারা মানব সম্পদ পোর্টালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি যথাসময়ে আপলোড করেননি।
উত্তর প্রদেশ সরকার(Yogi Government) জানিয়েছে, প্রতি বছরের শেষে সব সরকারি কর্মীকে তাদের সম্পত্তি ঘোষণা করা বাধ্যতামূলক। ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পত্তি তথ্য না জমা দিলে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে তা প্রদান করতে হবে। কিন্তু বহু কর্মী এই নির্দেশ উপেক্ষা করেছেন। সেই কারণে তাদের বেতন স্থগিত করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, বেতন আটকে রাখা সরকারি কর্মীদের মধ্যে গ্রুপ-সি কর্মী: ৩৪,৯২৬ জন, গ্রুপ-বি কর্মী: ৭,২০৪ জন, গ্রুপ-ডি কর্মী: ২২,৬২৪ জন, গ্রুপ-এ কর্মী: ২,৬২৮ জন৷ সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, এই পদক্ষেপ শুধুমাত্র শাস্তিমূলক নয়। এটি কর্মীদের মধ্যে দায়িত্ববোধ, স্বচ্ছতা এবং সততা বৃদ্ধি করার একটি উপায়। সরকারি কর্মীরা নিয়ম মেনে চলার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে এবং প্রশাসনিক জটিলতা এড়াতে সক্ষম হবে।




