কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন। বাংলার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। বিজেপির ষড়যন্ত্রকে শেষ করার জন্য সিদ্ধহস্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্য স্পষ্ট বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বুঝিয়ে দিলেন বিধানসভা ভোটে বিজেপিকে ছক্কা মেরে মাঠের বাইরে ফেলার জন্য তিনি এবং তৃণমূল কংগ্রেস প্রস্তুত।
মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন তো অবশ্যই এবারের ভোটে অন্যতম ইস্যু। তবে, সবচেয়ে বড় ইস্যু হল গণতান্ত্রিক অধিকার রক্ষা। বিজেপি তা কেড়ে নিতে চাইছে। স্বৈরাচারী মনোভাব কমিশনের। মানুষের মৃত্যু হচ্ছে। নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। এর বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে একত্র হতে হবে। মাথায় রাখতে হবে, আজ আপনার নাম তালিকায় থাকলেও কাল যে কোনও সময় বাদ দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রীর আহ্বান, কাল থেকে ধর্মতলার ধরনায় সমাজের সর্বস্তরের মানুষ আসুন। প্রতিবাদে শামিল হোন। বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলার এই অপচেষ্টা রুখতে হবে। পাশাপাশি বিজেপির রথের প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী বলেন, ওরা রয়েছে রথে, আমরা রয়েছি পথে। আর ওদের রথ তো নয়, সব ফাইভস্টার হোটেল। বিজেপির বাংলা বিরোধী মনোভাব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তাঁর চেনা মেজাজে ফিরে গিয়ে বলেছেন, ওদের ভাগ্য ভাল যে, এখন ভোটের সময়। প্রচারের জন্য আমি আটকে যাচ্ছি। নইলে দিল্লি গিয়ে বুঝিয়ে দিতাম বাংলার মানুষের ক্ষমতা কী!




