ক্ষমতায় আসার পথ থেকেই দেশজুড়ে উগ্র আধিপত্যবাদের পথে হেঁটেছে মোদী সরকার। বারবার প্রকাশ্যে এসেছে নাম বদলের রাজনীতি। যার সিংহভাগই দেখা গিয়েছে ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের পর এবার বাংলাতেও ঐতিহাসিক জায়গার নামবদলের ঘৃণ্য রাজনীতি শুরু করেছে গেরুয়াশিবির। রাজ্য তথা দেশের অন্যতম বৃহৎ ও ব্যস্ত শিয়ালদহ স্টেশনের নাম বদল করতে চায় তারা। বুধবার একাধিক রেল প্রকল্পের উদ্বোধনে শহরে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর তাঁর কাছে শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার আবদার করেছে রাজ্য বিজেপি। এই নিয়ে বিজেপি ও রেলমন্ত্রীর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।
এপ্রসঙ্গে সরব হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ “সবকিছুর একটা ইতিহাস আছে। বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি। এবার এখানেও সেটাই করার চেষ্টা। রেলের নিরাপত্তা শিকেয় তুলে এদিন রেলমন্ত্রীর বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন নিয়েও তীব্র কটাক্ষ করেছেন কুণাল। জানিয়েছেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নে একাধিক প্রকল্প করেন। কিন্তু বিজেপি সেগুলোকে ড্রাই করে দিয়েছে। বিজেপি সরকার নিজেরাও কিছুই করতে পারেনি। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটেছে। আগে যাত্রীসুরক্ষার দিকে নজর দিন। তারপর স্টেশনের নামবদল করবেন। আর শিয়ালদহ স্টেশনের নামবদল যদি করতেই হয় তাহলে শ্যামাপ্রসাদ কেন, স্বামী বিবেকানন্দের নামে করুন!”, স্পষ্ট জানান তিনি।




