Doctors Strike আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনমূলক কর্মবিরতির জেরে ঘোর সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই যথাযথ চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন অনেকে। এবার এ নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের যুগ্ম আহ্বায়ক ডাঃ পুণ্যব্রত গুণ।
Read More: ডাক্তারদের কর্মবিরতির বলি আরও এক রোগী – বিনা চিকিৎসায় প্রাণ হারালেন হরিপালের প্রৌঢ়
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “এই ধরনের বড় আন্দোলনে রোগীমৃত্যু (২৫ জন) ছোটখাটো ব্যাপার। এসব হয়েই থাকে।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে প্রবল বিতর্কের সূত্রপাত ঘটেছে। নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1833781960692334908




