Indian Railways নরেন্দ্র মোদীর জমানায় বারবার প্রকট হয়ে উঠেছে রেলের অব্যবস্থার চিত্র। একের পর এক ঘটে যাওয়া ভয়াবহ ও প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। এবার ফের প্রকাশ্যে এল রেলের গাফিলতি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শালিমারগামী লোকাল ট্রেন! বরাতজোরে প্রাণে বাঁচলেন ওই ট্রেনের বহু যাত্রী। পরপর দুর্ঘটনার পরেও কার্যত ভ্রূক্ষেপহীন রেল।
আরও পরুনঃ ধর্ষণ রুখতে বিধানসভায় কঠোর বিল আনছে রাজ্য – সোমবার থেকেই শুরু বিশেষ অধিবেশন
জানা গিয়েছে, রবিবার সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে শালিমারের দিকে যাচ্ছিল লোকাল ট্রেনটি। পথে বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগন্যাল পোস্ট থেকে কোণাকুণি বেরিয়ে থাকা লোহার রড ঘষা খেতে থাকে চলন্ত ট্রেনের কামরায়।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830548188333248532
এরপর ওই অবস্থাতেই এগোতে থাকে ট্রেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভয়ে ভেতরে ঢুকে যান। লোহার রডের ধাক্কায় বিকট শব্দও হতে থাকে। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কামরা জুড়ে শুরু হয় তীব্র চিৎকার। বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। এই সিগন্যাল পোস্ট থেকে কোণাকুণি বেরিয়ে থাকা লোহার ওই রড ট্রেনের দিকনির্দেশের জন্য ব্যবহার করা হয়। খবর পেয়ে দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনকভাবে বেরিয়ে থাকা লোহার রডটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলে। প্রায় দেড় ঘণ্টা যাবৎ বন্ধ ছিল ট্রেন চলাচল। ঘটনায় স্বাভাবিকভাবেই ফের প্রশ্নের মুখে পড়েছে মোদীর রেলমন্ত্রক।




