Tripura দেশজুড়ে মোদীর সাধের ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে একের পর পর ঘটেই চলেছে নারীনির্যাতনের নৃশংস ঘটনা। এবার বিজেপিশাসিত ত্রিপুরায় এক কিশোরীকে যৌন হেনস্থা করার পরে তাঁর গোপনাঙ্গে গরম জল ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে! ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন সবাই। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর পরিবারের সদস্যদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দু’জনেই নাবালক৷ এই দু’জনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দু’জন অভিযুক্তর সন্ধান করা হচ্ছে বলে দাবি জানানো হয়েছে ত্রিপুরা পুলিশের তরফে৷
ইতিমধ্যেই দু’জন নাবালক অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, যৌন হেনস্থার সময়ে সংশ্লিষ্ট কিশোরীটি বাধাদান করার কারণেই তাঁর গোপনাঙ্গে ফুটন্ত গরম জল ঢেলে দেয় অভিযুক্তরা। নির্যাতিতা কিশোরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ত্রিপুরার শিশু অধিকার রক্ষা কমিশনের সদস্যরা৷ কমিটির চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানিয়েছেন, দোষীদের কড়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া আইনের মাধ্যমে নারী নির্যাতনে দোষীদের সাজার কথা বললেও বছরের পর বছর, দিনের পর দিন সব থেকে বেশি নারী নির্যাতনের খবর আসছে বিজেপিশাসিত রাজ্যগুলি থেকেই। স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে একাধিক মহলে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1830560971846205832




