Indian Railways মোদী-জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থার চিত্র। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ও অতিসম্প্রতি হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনার বিভীষিকার এখনও দগদগে দেশবাসীর মনে। এর রেশ কাটতে না কাটতেই ফের পরপর আসছে দুর্ঘটনার খবর। আজ, রবিবার ভোর ৪টে নাগাদ উত্তর প্রদেশের বিজনৌরের কাছে কাপলিং খুলে বিপত্তির সম্মুখীন হল কিষাণ এক্সপ্রেস। ট্রেনের আটটি কামরা পেছনে ফেলে দুই খণ্ডে আলাদা হয়ে যায় ট্রেনটি! খবর পাওয়ার পর তা একটু এগিয়ে থেমে যায়।
আরও পরুনঃ ‘পাশে আছি’ – বিজেপির বেনামে নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষার্থীদের সাহায্যের আশ্বাস রাজ্য পুলিশের
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। যদিও দুর্ঘটনায় যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইঞ্জিনের সঙ্গে থাকা ১০-১২টি কামরা এগিয়ে যায়। পড়ে থাকে বাকি ৮টি কামরা। রেলের তরফে বলা হয়, ট্রেনে প্রচুর পরীক্ষার্থী ছিল। ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছে তারা পরীক্ষা দিতে পারবেন কি না, এই ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন তারা।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828010885681410210
খবর পেয়ে পুলিশ গিয়ে দ্রুত বাসের ব্যবস্থা করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির ফলেই ট্রেনের কাপলিং ভেঙে গিয়েছে। রেলের কর্মকর্তারা জানান, ট্রেনটি জোড়ার কাজ চলছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে যেভাবে বারবার দেশজুড়ে ট্রেন দুর্ঘটনা ঘটছে, স্বাভাবিকভাবেই তাতে প্রশ্নের মুখে পড়েছে মোদীর রেলমন্ত্রক।




