Uttar Pradeshমোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে প্রকট হয়েছে রেলের চূড়ান্ত অব্যবস্থার চিত্র। একের পর এক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। এর মধ্যেই ফের ভয়াবহ ঘটনা ঘটে গেল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। চলন্ত ট্রেনে খুন করে ছুঁড়ে ফেলে দেওয়া হল ২ আরপিএফ জওয়ানকে!
আরও পরুনঃ আর জি কর হাসাতালে ভাঙচুর-কাণ্ডের তদন্ত – ১৫ সদস্যের সিট গঠন করল লালবাজার
মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের ধার থেকে ২ আরপিএফ জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে। এই নৃশংসভাবে হত্যার ঘটনায় ফের রেলকেই কাঠগড়ায় তুলেছেন যাত্রীরা। ট্রেনের মধ্যে আরপিএফ জওয়ানদের সুরক্ষাই দিতে পারছে না রেল, তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে তারা? উঠছে প্রশ্ন।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1826243688059851071
প্রসঙ্গত, মৃতরা হলেন প্রমোদ কুমার এবং জাভেদ খান। তাঁরা মুঘলসরাই ডিভিশনে কর্মরত ছিলেন। বারমের-গুয়াহাটি এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজনে। আরপিএফের প্রাথমিকভাবে অনুমান, ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন দুই জওয়ান। তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। উত্তরপ্রদেশের বারমের থেকে ট্রেনটি বুধবার দুপুরে যখন গুয়াহাটি পৌঁছয়, ক্ষোভ উগরে দেন যাত্রীরা। রেলের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ট্রেনে কোনরকম নিরাপত্তা নেই সাধারণ মানুষের। যাতায়াত করতে হয় কার্যত মুঠোয় প্রাণ নিয়ে।




