Indian Railways উত্তরবঙ্গের অভিশপ্ত রাঙাপানিতে ফের লাইনচ্যুত হল মালগাড়ি। শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানি স্টেশন এলাকায় লুপ লাইনে মালগাড়ির ওই দুটি বগি লাইনচ্যুত হয়েছে। জানা গিয়েছে, তাতে তেলের ট্যাঙ্কার ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এর জেরে রাতে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল।
আরও পরুনঃ‘রবিবারের মধ্যেই দোষীদের কঠোরতম শাস্তি চাই!’ – আর জি কর কাণ্ডে সিবিআইকে সময়সীমা বেঁধে দিলেন মমতা
জানা যাচ্ছে, যে সময় দুর্ঘটনাটি ঘটে, সেসময় মেন লাইনে এক্সপ্রেস ট্রেন চলছিল। সেই কারণে শিলিগুড়ি থেকে আসা পণ্যবাহী গাড়িটিকে লুপ লাইনে চালানো হয়েছিল। কিন্তু কিছুটা যাওয়ার পর রাঙাপানি স্টেশনের কাছে আচমকাই মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। রেলের শীর্ষ আধিকারিকরা দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় বলে দাবি করে রেল সূত্র।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824715500271599753
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের শীর্ষ আধিকারিকরা। উল্লেখ্য, গত জুন মাসের গোড়ার দিকে এই রাঙাপানি এলাকাতেই বড়সড় রেল দুর্ঘটনা ঘটেছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একই লাইনে আসা মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ১২ জনের। আহত হন বহু যাত্রী। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন অনেকেই। তার পরও এই এলাকায় একাধিকবার ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সেই তালিকায় যোগ হল আরও একটি দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে কেন্দ্রীয় রেলমন্ত্রক।
indian railways




