Mamata Banerjee স্বাধীনতা দিবসের প্রাক্কালে অভিনব পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সকল স্বাধীনতার সংগ্রামীর নাম একটি বইয়ে লিপিবদ্ধ করার পরিকল্পনা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাজরা ও বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার সেই পরিকল্পনার কথা জানালেন তিনি। এদিনের অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, রাজ্য-সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার প্রমুখ।
আরও পরুনঃ‘কন্যাশ্রীকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত!’ – মমতার প্রকল্পের ভূয়সী প্রশংসা ইউনিসেফ কর্তার
এদিন তিনি বলেন, “ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল মধ্যরাতে। আমরা সেই মধ্যরাতেই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। আজকের দিনে আমরা স্মরণ করি তাঁদের, যাঁরা দেশের জন্য বলিদান দিয়েছেন। তাঁদের নাম অমর অক্ষরে লিখে রাখতে প্রয়াস শুরু করেছি আমরা। যাঁদের নাম কেউ জানে না, এমন চার-পাঁচটা নাম খুঁজে কয়েকটা বই লিখেছি। যারা স্কুল-কলেজে পড়াশোনা করে তাদের এই ইতিহাস জানতে হবে। দেশকে জানতে গেলে কার কী কন্ট্রিবিউশন, সেটা যেমন জানার প্রয়োজন আছে, তেমনি আমাদের মাতৃভূমিকেও সম্মান জানাতে তা দরকার।”
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824355741215388105
পাশাপাশি, মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, “আমাকে হাজারটা গালাগালি দিন, কিন্তু বাংলার মাকে অসম্মান করবেন না।” এপ্রসঙ্গে সিপিএম ও বিজেপিকে একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “যারা এ আজাদি ঝুটা হ্যায় বলত, তারা স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝবে কী করে! সিপিএম আমলে ৩৪ বছরের মধ্যে শেষ দু-বছর স্বাধীনতা পালন করেছিল। একবার তো আবার উল্টো জাতীয় পতাকা লাগানো হয়েছিল! বিজেপির তো তখন জন্মই হয়নি। এখন তাদের কাজ দেশটাকে ছিন্নবিচ্ছিন্ন করা, ধর্মে-বর্ণে, জাতিতে-জাতিতে ভেদাভেদ লাগিয়ে দেওয়া।” পাশাপাশি, মমতা বলেন, “১৫ আগস্ট দেশমাতৃকাকে সম্মান জানানোর দিন।
mamata banerjee
জেলায় জেলায় ব্লকে ব্লকে স্বাধীনতা দিবস পালন করা হবে। এদিন মধ্যরাত থেকেই তা শুরু হয়ে যাচ্ছে। তারপর রয়েছে রাখিবন্ধনের উৎসব। ভাইদের দায়িত্ব নিতে হবে বোনদের রক্ষা করার। আমি নারীশক্তিতে বিশ্বাস করি। বাংলা নারীশক্তির জন্য যা করেছে, সেই শিক্ষা আমরা বিদ্যাসাগরের থেকে পেয়েছি। আমরা অনেক কর্মসূচি নারীশক্তির জন্য নিয়েছি। তাতেই সিপিএম-বিজেপির খুব রাগ হয়। আস্তে আস্তে আপনারা বুঝবেন, আসল রহস্য কোথায়।” এখানেই থেমে থাকেননি তিনি। “আমরা অন্যায়ের কাছে মাথা নত কোনওদিনও করিনি, করবও না। আমরা মাথা নত করতে হলে মানুষের কাছে করব, অন্য কারও কাছে নয়”, স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।




