Mamata Banerjee তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই উত্তরবঙ্গের উন্নয়নে বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই এগিয়ে চলেছে তাঁর নেতৃত্বাধীন সরকার। সারা উত্তর বাংলা জুড়ে চলছে কর্মযজ্ঞ। এবার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সাড়ে ৮০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। হিসাব অনুযায়ী প্রত্যেকটি জেলা উন্নয়নখাতে পাবে ১০০ কোটি টাকা করে, এমনটাই জানালেন মন্ত্রী উদয়ন গুহ।
আরও পরুনঃসংসদে বিরোধীদের চাপে ফের কোণঠাসা মোদী সরকার – ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হল কেন্দ্র
তিনি বলেন, ইতিমধ্যেই মোট চারশো কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। আর এই চারশো কোটি টাকার মধ্যে প্রথম ধাপে আলিপুরদুয়ার জেলার উন্নয়নের জন্য দেওয়া হয়েছে পঞ্চাশ কোটি টাকা। এই টাকা খরচ হয়ে গেলে, দ্বিতীয় দফায় ফের আরও পঞ্চাশ কোটি টাকা দেওয়া হবে। এই টাকা মূলত খরচ করা হবে জেলার পরিকাঠামো উন্নয়নের কাজে। বিশেষ করে রাস্তা, সেতু, জয়েস ব্রিজ, কালভার্ট তৈরি করা হবে, যাতে সহজেই মসৃণ হয় গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1824451339667091560
পাশাপাশি, আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন চা-বাগান এলাকায় কিছু কমিউনিটি হল করার যে দাবি রয়েছে, সেগুলিও এই বরাদ্দকৃত টাকা দিয়ে তৈরি করার পরিকল্পনা নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। সোমবার জয়ন্তী নদীর সেতুর উদ্বোধনে এসে এই কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মাধ্যমে উত্তরের জেলা গুলোর জন্য সাড়ে আটশো কোটি টাকার কাজ হবে এই বছরে। ইতিমধ্যেই প্রায় চারশো কোটি টাকার কাজ চলছে, সব কিছু ঠিক থাকলে বাকি চারশো কোটি টাকা কিছুদিন পরেই জেলাগুলোকে দেওয়া হবে। আর আলিপুরদুয়ার জেলায় ১০০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হবে রাস্তা, সেতু, কমিউনিটি হল।
mamata banerjee




