Hariyana ফের বিজেপি-ঘনিষ্ঠ রাম রহিমকে প্যারোলে মুক্তি দিল হরিয়ানার ‘ডবল ইঞ্জিন’ সরকার। ২১ দিনের জন্য প্যারোলে ছাড়া পেলেন জোড়া ধর্ষণ এবং একাধিক খুনে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। এই নিয়ে গত ৪ বছরে ১০ বার প্যারোলে মুক্তি পেলেন। এই নিয়ে আবারও সরব হয়েছেন বিরোধীরা। ২টি ধর্ষণ ও নিজের ম্যানেজারকে খুনের দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। নিজের ডেরায় দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত।
আরও পড়ুনঃ রোগীদের স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করুন – চিকিৎসকদের আবেদন স্বাস্থ্যসচিবের
উল্লেখ্য, এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম। অথচ জেলে যাওয়ার পর থেকে লাগাতার প্যারোলে মুক্তি পাচ্ছেন এহেন অপরাধী। তাঁকে কার্যত রাজার হালে রেখেছে শাসকদল বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই নিন্দায় সরব হয়েছে একাধিক মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1823343435631255849
hariyana




