Railway নরেন্দ্র মোদীর জমানায় কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ও দুর্ঘটনা! গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। বারবার বেআব্রু হয়েছে রেলের অব্যবস্থার চিত্র। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেস ও অতিসম্প্রতি হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনার বিভীষিকার এখনও দগদগে দেশবাসীর মনে। এর রেশ কাটতেই বিভিন্ন জায়গায় প্রকাশ্যে আসছে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা। এবার সেই দৃশ্যের সাক্ষী রইল মালদহও। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। তেলবোঝাই মালগাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানিয়েছে। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের ঘটনা। এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে পাঁচটি বগি। খবর ছড়াতেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য।
রেল সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এদিন সকাল পৌনে ১১টার সময় তেলবোঝাই মালগাড়িটি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয়। গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রেলে। এই নিয়ে ২ মাসে পরপর ৫টি দুর্ঘটনা ঘটল। ১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে। ১৮ জুলাই উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস।
২৯ জুলাই অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। তারপর লাইনচ্যুত হয়েই চলেছে একাধিক মালগাড়ি। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1821880768190107820
railway





