পুজোর আবহে মাতোয়ারা সারা বাংলা। আজ দ্বিতীয়া। ঝলমলে আলোর সাজে সেজে উঠেছে তিলোত্তমা। করোনা ভাইরাসের কারণে গত দু’বছর পুজোয় সেভাবে আনন্দ করতে পারেনি বাঙালি। ফলত এবার পুজোর উদযাপনের আমেজ কয়েকগুণ বেশি। মাস কয়েক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আপামর বাঙালি। তৎপর পরিবহণ ব্যবস্থাও। পুজোয় শহর ও শহরতলির মানুষদের কাছে মাঝরাতে বাড়ি ফেরার জন্য ট্রেন-বাস পেতে সমস্যা হয়। ঠাকুর দেখে যাতে মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেজন্য সারারাত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ২০টি বাড়তি ট্রেন চলবে। শুধু শিয়ালদহ ডিভিশনেই নয়, পুজোয় লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে হাওড়া ডিভিশনেও।
শিয়ালদহ-দমদম-নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, রানাঘাট-বনগাঁ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন। দেখে নেওয়া যাক এক নজরে :
১) শিয়ালদহ থেকে রানাঘাট – শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে।
২) রানাঘাট থেকে শিয়ালদহ – ট্রেন ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে।
৩) শিয়ালদহ থেকে নৈহাটি – শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট, ২.৩০ মিনিটে।
৪) নৈহাটি থেকে শিয়ালদহ – ট্রেন ছাড়বে রাত ১২.২৫, ২.৫৫ মিনিটে।
৫) শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল – রাত ১২.৪০ মিনিটে।
৬) শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল – রাত ১১.৩০মিনিটে।
৭) বনগাঁ থেকে শিয়ালদহ – রাত ১১.৫৫ মিনিটে।
৮) ডানকুনি থেকে শিয়ালদহ – রাত ১২.২৫ মিনিটে।
৯) রানাঘাট থেকে বনগাঁ ও বনগাঁ থেকে রানাঘাট – রাত ৯.৫৬ মিনিট, ১০টায়।
১০) শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে।
১১) বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায়।
১২) বজবজের জন্যষ ছাড়বে রাত ১১.৩০টায়।
১৩) শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, ও ২.২০ মিনিটে।
দেখে নেওয়া যাক হাওড়া থেকে বাড়তি ট্রেনের সূচী :
১৪) ব্যান্ডেল লোকাল মিলবে রাত ১২:৪৫ ও রাত ১টায়।
১৫) বর্ধমান মেন লাইনে শেষ ট্রেন হাওড়া থেকে পাওয়া যাবে ১:৫১ মিনিটে।
১৬) কর্ড লাইনের ট্রেন ছাড়বে রাত ১:১৫ মিনিটে।
১৭) ব্যান্ডেল থেকে হাওড়া আসার শেষ ট্রেন পাওয়া যাবে রাত ১১টা ও সাড়ে ১১টা।
১৮) বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেন পাওয়া যাবে রাত সাড়ে ১০টা ও রাত সাড়ে ১১টা।
১৯) তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেন মিলবে রাত ১১টায়।
২০) শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২:২৫ মিনিটে।




