কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন। ভোট ঘোষণার আগেই এবার বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার অর্থাৎ পয়লা মার্চ ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসে পৌঁছবে বলে জানা যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, ঠিক তারপরের দিনই বাংলায় মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কোথায় কোথায় এই বাহিনী মোতায়েন করা হবে সেই তালিকা।
জানা যাচ্ছে, সবথেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে পূর্ব মেদিনীপুরে। মোতায়েন হবে ১৪ কোম্পানি বাহিনী। এরপরেই রয়েছে কলকাতা এবং মালদহ। এই দুই জায়গাতেই ১২ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে বলে খবর। দার্জিলিংয়ে ৬ কোম্পানি , শিলিগুড়িতে ৩ কোম্পানি , কালিম্পংয়ে ৩ কোম্পানি, কোচবিহারে ৯ কোম্পানি, আলিপুরদুয়ারে ৫ কোম্পানি, জলপাইগুড়িতে ৭ কোম্পানি, ইসলামপুরে ৫ কোম্পানি, রায়গঞ্জে ৬ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, মুর্শিদাবাদে ৮ কোম্পানি, জঙ্গিপুরে ৮ কোম্পানি, কৃষ্ণনগরে ৬ কোম্পানি, রানাঘাটে ৬ কোম্পানি মোতায়েন করা হবে।
আবার, হাওড়ায় ৭ কোম্পানি, হাওড়া রুরালে ৮ কোম্পানি, হুগলি রুরালে ৬ কোম্পানি, চন্দননগরে ৮ কোম্পানি, রাবাসতে ৬ কোম্পানি, বনগাঁয় ৪ কোম্পানি, বসিরহাটে ৭ কোম্পানি, বারাকপুরে ৯ কোম্পানি, বিধাননগরে ৪ কোম্পানি, বারুইপুরে ৫ কোম্পানি, ডায়মন্ড হারবারে ৬ কোম্পানি, সুন্দরবনে ৪ কোম্পানি, পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি, এডিপিসি ৭ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ৭ কোম্পানি, ঝাড়গ্রামে ৫ কোম্পানি, বাঁকুড়ায় ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি এবং বীরভূমে ৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
উল্লেখ্য, ভোটের আগে আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয় নিয়ে দফায় দফায় রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাহিনী আসলে কোনওভাবে তা বসিয়ে রাখা যাবে না। এমনকী দ্রুত রুট মার্চ করাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কোথায় কোথায় বাহিনীকে মোতায়েন করা হবে সেই তালিকাও চূড়ান্ত করা হয় বলে কমিশন সূত্রে খবর।




