কলকাতা: টানা ৯ ঘন্টা ব্যাহত রেল পরিষেবা। বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশকিছু ট্রেনের। জানা গিয়েছে৷ পাওয়ার ব্লকের রক্ষণাবেক্ষণের কাজের জেরে একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত। এর জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।
শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় চারটি আপ ট্রেন বাতিল করা হয়েছে। আপ ৩৩৮৫১, ৩৩৮৫৯, ৩৩৮৬১, ৩৩৮৬৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল বাতিল। ডাউনেও মোট চারটি ট্রেন বাতিল। সেগুলি হল: ৩৩৮৫৪, ৩৩৮৫৬, ৩৩৮৫৮, ৩৩৮৬০ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল।
শনিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ লাইনে চারটি লোকাল বাতিল। ডাউনেও বাতিল চারটি ট্রেন। রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় একটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল। বারাসত-বনগাঁ শাখাতেও একটি করে আপ এবং ডাউন লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৩৮৫৭ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (শনিবার)
৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১১ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৪ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৩ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৬ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮১৭ শিয়ালদহ-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮২২ বনগাঁ-শিয়ালদহ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৩৬১ বারাসত-বনগাঁ লোকাল গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩৩৮২৪ বনগাঁ-শিয়ালদহ গোবরডাঙায় যাত্রাপথ শেষ করবে (রবিবার)
৩০৩৪২ বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসতে যাত্রাপথ শেষ করবে (রবিবার)
আবার, পার্ক সার্কাসের ওল্ড ফুটওভার ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্তের ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল পরিষেবায় কোপ। সেই কাজের জেরে আগামী শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সেকথা রেলের তরফে জানানো হয়েছে।




