কলকাতা: রাজ্য ও জাতীয় নির্বাচন কমিশন মুখোমুখি! আসন্ন বিধানসভা নির্বাচনের দফা সংখ্যা নিয়ে চলছে তোরজোড়। এক দফায় ভোটগ্রহণের পক্ষে সওয়াল করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।(CEO Recommendation) আবার আইনশৃঙ্খলা ও নিরাপত্তার যুক্তিতে তিন কিংবা চার দফায় ভোট করানোর পক্ষপাতী জাতীয় নির্বাচন কমিশন।
২০২১ সালে অতিমারীর সময় পশ্চিমবঙ্গে আট দফায় ভোট হয়েছিল, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। তার আগেও বিভিন্ন সময়ে বাংলায় বহু দফায় ভোট হয়েছে। যদিও ১৯৯৬ সালে লোকসভা ও বিধানসভা একসঙ্গে এক দফায় ভোটগ্রহণ হয়েছিল। তবে এবারে কী হবে তা নিয়ে রাজ্য নির্বাচন দফতর ও কমিশনের মধ্যে মতবিরোধ কোনদিকে যাবে তা বোঝা যাচ্ছে না।
জাতীয় নির্বাচন কমিশনের দাবি, এক দফায় ভোট হলে সব বুথে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা কার্যত কঠিন হয়ে পড়বে। তার ফলে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।(CEO Recommendation)
রাজ্য নির্বাচন দফতর মনে করছে, পর্যাপ্ত আধাসেনা বাহিনী বরাদ্দ হলে এক দফায় নির্বাচন করাতে কোনও অসুবিধা নেই। তাদের মতে, ভোট এক দিনে হলে হিংসার ঝুঁকিও তুলনামূলকভাবে কমবে। সিইও দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, আগেও বাংলায় এক দফায় নির্বাচন হয়েছে, ফলে প্রশাসনিক প্রস্তুতি নিয়ে সংশয়ের কারণ নেই। উল্লেখ্য, এখন দেখার, দফা সংখ্যা নিয়ে শেষ পর্যন্ত কোন যুক্তিকে গুরুত্ব দেয় জাতীয় নির্বাচন কমিশন।




