বহরমপুর: এসআইআর আবহে ফের মৃত্যু! এবার চাপের মুখে পড়ে প্রাণ হারালেন এক বিএলও। বহু ভোটার হিয়ারিংয়ে(SIR Hearing) ডাক পেয়েছিলেন। তাঁদের সকলের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন বিএলও। এরপরই শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর।
মু্র্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা মায়া মুখোপাধ্যায়। নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন মায়াদেবী। শ্রীপুর ২৫১ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি।
জানা গিয়েছে, তাঁর বুথের বহু ভোটার হিয়ারিংয়ের নোটিস(SIR Hearing) পেয়েছিলেন। চূড়ান্ত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে কি না তা নিয়ে আতঙ্কে ছিলেন মহিলা। কারও নাম বাদ গেলে তাঁকে হেনস্থার মুখে পড়তে হবে বলে আশঙ্কাও করছিলেন। এসবের মাঝেই শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
পরিবারের দাবি, তিনি বিএলও হতে চাননি। কার্যত জোর করেই এই কাজ চাপানো হয়েছিল তাঁর কাঁধে। ফলে প্রথম থেকেই প্রবল মানসিক চাপে ছিলেন তিনি। এরপরেই এসআইআর নিয়ে চাপের জেরেই হ্রদরোগে আক্রান হন তিন।




