কলকাতা: বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা ভাষণ দেন রাজ্যপাল। এরপরেই শাসক ও বিরোধীদের স্লোগানে উত্তাল হয় বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে প্রশ্ন তোলেন। যার উত্তরে বিরোধীদের তীক্ষ্ণ জবাব দিয়ে বিরোধীদের কুৎসাকে ধুয়েমুছে সাফ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
মমতা বলেন, “বাংলার উন্নয়ন নিয়ে আমরা গর্বিত। ঘাটাল মাস্টার প্ল্যান বলছেন, ১৫ বছর অপেক্ষা করেছি। আমরা দেড় হাজার কোটি টাকা দিয়ে কাজ দিয়েছি। ৩০০ কোটি টাকার কাজ হয়েছে। আমাদের টাকা তুলে আমাদের ফেরত হয়। আইন যেমন আছে, আইন প্রণয়ন করাও যাবে। ২ লক্ষ ২০ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি। (কেন্দ্র) গান্ধীজির নামে প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি অরূপ ও ববিকে আনন্দপুর পাঠিয়েছিলাম। ওইদিন রাজ্যপালের চা চক্রে যাইনি।”
শুভেন্দু বলেন, “কেন্দ্রীয় সরকার ২ লাখ দিয়েছে।” সেই মন্তব্যের জবাবে মমতা বলেন, “কী ২ লাখ দেখাচ্ছেন? উত্তরবঙ্গে যখন মানুষ মারা গিয়েছিল, তখন টাকা দেননি। রাজ্যপাল যা বলে গিয়েছেন সব সত্যি। বাংলা দখলের কথা ভাববেন না। দিল্লি নিয়েই নাজেহাল অবস্থা। ডাবল ইঞ্জিন সরকারের কী অবস্থা দেখা যাচ্ছে। তাই আপনারা জিরো ছিলেন, জিরো আছেন, জিরোই থাকবেন। ভাল থাকুন, সুস্থ থাকুন। কিন্তু জেনে রাখুন, অনেক সিট হারাবেন।”
অনুপ্রবেশ নিয়ে খোঁচার জবাবে মমতা বলেন, “জাতীয় গ্রন্থাগারে পেগাসাস লাগিয়েছেন অনুপ্রবেশের কথা বলছেন? একটাও রোহিঙ্গা খুঁজে পেয়েছেন? ২০২৪ সালে এই ভোটার লিস্টে ভোট হয়েছে। তা হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। ”
মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) আরও বলেন, “অনুপ্রবেশের কথা মাথায় ঢুকেছে। বাংলাকে টার্গেট করা হচ্ছে? আপনার প্রতিবাদ করা উচিত ছিল না যখন পরিযায়ী শ্রমিকদের মারা হচ্ছে? আপনি যখন বলেছেন তখন আমরা চুপ ছিলাম। আপনিও চুপ করে শুনুন। এখন কোনও সাংসদ বিধায়ক নিজের এলাকা ছাড়তে পারছে না। আপনি মিটিংয়ে ছিলেন না। আপনি কারও মুখে শুনে কথা বলছেন।”




