রাজস্থান: সোনার গয়না লুট(Gold Jewelry Robbery) করতে গিয়ে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোদাই এলাকায়৷ জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কমলা দেবী। বয়স প্রায় ৬০ বছর। অভিযোগ, তাঁর শরীরে থাকা সোনা ও রুপোর গয়নাই দুষ্কৃতীদের টার্গেটে পরিণত করেছিল।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাগল চরাতে জঙ্গলের দিকে রওনা দিয়েছিলেন কমলা দেবী। সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে গ্রামবাসীদের সহায়তায় জঙ্গলে তল্লাশি চালানো হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জঙ্গলের গভীরে উদ্ধার হয় বৃদ্ধার রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গলা কেটে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের গয়না খুলে নেওয়া হয়েছে এবং পায়ের অলংকার খুলতে না পারায় পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।(Gold Jewelry Robbery)
পুলিশের দাবি, বৃদ্ধাকে একা পেয়ে পরিকল্পিতভাবেই এই খুন করা হয়। মৃতার পরিবারের বক্তব্য অনুযায়ী, কমলা দেবীর শরীরে সোনা ও রুপো মিলিয়ে প্রায় আড়াই কেজি গয়না ছিল, যার বাজারমূল্য সাড়ে সাত লক্ষ টাকারও বেশি। ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন।




