কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষপদে বড় ধরনের পরিবর্তন আনল রাজ্য সরকার। রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পীযূষ পাণ্ডে রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন। কলকাতা পুলিশের((Kolkata Police)) কমান্ডেও বড় পরিবর্তন হয়েছে। বর্তমান কমিশনার মনোজ ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন সুপ্রতিম সরকার। নতুন ডিজিপি পীযূষ পাণ্ডের ছেড়ে আসা ডিরেক্টর সিকিউরিটি পদে মনোজ ভার্মা দায়িত্বভার গ্রহণ করেছেন।
শুধু শীর্ষপদে নয়, লালবাজারের(Kolkata Police) নির্দেশে কলকাতার প্রায় ৪০ থানায় ওসি পদে বদল আনা হয়েছে। এছাড়াও রাজ্য পুলিশের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি পদে দায়িত্ব পেয়েছেন জাভেদ শামিম। এডিজি আইনশৃঙ্খলা পদে দায়িত্ব পেয়েছেন বিনীত গোয়েল।
রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ দফরগুলোতেও বদল হয়েছে। সর্বশিক্ষা ও গ্রন্থাগার দফরের সচিব, বন দফরের অতিরিক্ত মুখ্যসচিব, সেচ দফরের সচিব এবং অনগ্রসর কল্যাণ দফরের সচিব পদে নতুন নিয়োগ হয়েছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফর শুক্রবার এই নির্দেশিকা জারি করেছে।




