কলকাতা: ব্যক্তিগত বিমান ভেঙে পড়ল, দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের।(Ajit Pawar) তাঁর মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লি সফর আপাতত স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকস্তব্ধ রাজনৈতিক মহল। যার কারণে দিল্লি যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। তবে আগামীকাল বৃহস্পতিবার যেতে পারেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘটনার পরেই অফিসিয়াল সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘অজিত পওয়ারের(Ajit Pawar) আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত। আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে। এ এক বিরাট ক্ষতি।” ঘটনায় অজিত পওয়ারের কাকা শরদ পাওয়ার এবং পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি এই ঘটনায় যথাযথ তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।”
এই মর্মে তিনি বুধবারের দিল্লি সফর স্থগিত রাখলেন। বলে রাখা প্রয়োজন, বাংলায় চলা এসআইআর আবহে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে একাধিক জল্পনা। রাজধানীতেও মমতার সফর নিয়ে বিজেপি শিবির থেকে নির্বাচন কমিশন সর্বত্র কৌতূহল। মুখ্যমন্ত্রী অবশ্য আগেই ঘোষণা করেছিলেন, যা চলছে তার প্রতিবাদ জানাতে তিনি দিল্লি যাবেন।
তবে, বৃহস্পতিবার দিল্লি পৌঁছলেও তাঁর কী কর্মসূচি, তা নিয়ে কিছু জানা যায়নি। শনিবার প্রতিবাদ কর্মসূচি থাকবে বলে। তবে সেটা কী ফর্মে হবে, তা এখনও জানানো হয়নি। এই সফরে তিনি কি নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাবেন, না কি প্রতিবাদে ধরনায় বসবেন, তাও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, এসআইআরে নিহতদের পরিবারদেরও দিল্লি নিয়ে গিয়ে প্রতিবাদে শামিল করা হতে পারে। ভোটার তালিকায় ‘মৃত’দের মঞ্চে হাজির করে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কোনও কর্মসূচি হলে এদেরও শামিল করা হতে পারে বলে খবর। কমিশন যেভাবে বিজেপির কথায় চলছে, তা নিয়ে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। এবার সেটাই জাতীয় রাজনীতিতে তুলে ধরবেন? সেদিকেই নজর এখন সবার।
। আর সেই কারণে আজ বুধবার দিল্লি যাত্রা স্থগিত রাখলেন তিনি। এই অবস্থায় এদিন
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যোগাযোগ রয়েছে। দিল্লিযাত্রার আগে জাতীয় স্তরে জোট-ঐক্যের বার্তা দিতে নবান্নের অখিলেশ যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন তিনি। অখিলেশ বলেন, “দিদির কাছে ইডি হেরেছে। এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি।” সেই প্রেক্ষাপটে দিল্লির এই সফর গুরুত্বপূর্ণ। প্রায় দেড়বছর পর মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন। বাংলার দাবি নিয়ে বারবার প্রধানমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, নীতি আয়োগের মিটিংয়ে সরব হয়েছেন, তাঁকে বলতে বাধা দেওয়া হয়েছে। এতবার দাবি জানিয়েও কোনও কাজ না হওয়ায় খানিকটা ক্ষোভেই দিল্লি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে এখন তার প্রেক্ষিত ভিন্ন।
যেভাবে ভোটার তালিকায় সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, বৃদ্ধ-বৃদ্ধাদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে তাতে মুখ্যমন্ত্রী দারুণ ক্ষুব্ধ। পাশাপাশি এসআইআরকে কেন্দ্র করে একশোর উপর মানুষের মৃত্যু হয়েছে।




