ওড়িশা: ফের বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক ও ফেরিওয়ালাদের উপর হেনস্থার অভিযোগ৷(Migrant Worker) হুগলি জেলার বাসিন্দা প্রৌঢ় মহম্মদ আলি মল্লিক ওড়িশার একটি গ্রামে কম্বল বিক্রি করতে গিয়ে বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছ।
শীতের মরশুমে জীবিকা নির্বাহের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। অভিযোগ, গ্রামের প্রবেশপথে তাঁকে থামিয়ে পরিচয় জানতে চাওয়া হয়। আধার কার্ড দেখানোর পর জানা যায় তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই পরিচয় প্রকাশ্যে আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
এরপরই তাঁকে(Migrant Worker) গ্রামে ঢুকতে নিষেধ করা হয়। সেই নির্দেশ মেনে নেওয়ার পরও কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁকে লাঠি দিয়ে মারধর করে। এই মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
এই ঘটনাগুলি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বাংলার শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছে ভাষা ও রাজ্যের পরিচয়ের ভিত্তিতে মানুষকে হেনস্থা করার এই প্রবণতা কি গণতান্ত্রিক ভারতের সঙ্গে মানানসই? অভিযোগ উঠেছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ ক্রমেই বাড়ছে।
এই পরিস্থিতিতে ওড়িশা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। বাংলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে দাবি উঠেছে, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।




