কলকাতা: ‘আবার জিতবে বাংলা'(Abar Jitbe Bangla) কর্মসূচিকে হাতিয়ার বানিয়ে এবার ময়দানে নেমেছেন যুবরাজ। সম্প্রতি জেলায় জেলায় সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি যাচ্ছেন পুরুলিয়ায়৷ জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার হুড়া ব্লকের লধুড়ুকা চন্ডেশ্বর মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের রণসংকল্প সভা ঘিরে জেলা নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে।
রণসংকল্প যাত্রা(Abar Jitbe Bangla) থেকে রোড শো সর্বত্রই অপরিকল্পিত এসআইয়ারের বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবীকে মান্যতা দেওয়ার পর অভিষেক বলেছেন, কোর্টের পর এবার ভোটে জবাব দেওয়া হবে। যেভাবে জীবিতদের ‘মৃত’ বলে দাগিয়ে দিচ্ছে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। এবার পুরুলিয়ার সভায় বিজেপিকে নিশানা করে ঠিক কী বার্তা দেবেন তার দিকেই নজর সকলের।




