প্রতিবেদন : দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল।(Shivraj Patil) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ জননেতা, লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের(Shivraj Patil) মৃত্যুতে আমি শোকাহত। কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার একজনসদস্য হিসেবে আমার মেয়াদকালে বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আমার আলাপচারিতার দিনগুলি স্মরণ করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”
উল্লেখ্য, শিবরাজ পাতিল একদা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। পরে ২০১০-১৫ সাল পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসনিক পদের দায়িত্বে ছিলেন। এরপর তাঁকে আর সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত কারণে।




