প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল । ছেলেদের পিছনে ফেলে মেধাতালিকার শীর্ষে রয়েছে কোচবিহার সুনিতি একাডেমির ছাত্রী সঞ্জীবনী দেবনাথ । তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯ ।
দ্বিতীয় হয়েছে শীর্ষেন্দু সাহা। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। শীর্ষেন্দু বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের পড়ুয়া।
৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে তিন জন— কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলব্জা দাস এবং মৃণ্ময় মণ্ডল।
চতুর্থ হয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের দীপ গায়েন (৬৮৬)।
৬৮৫ নম্বর পেয়ে মাধ্যমিকে পঞ্চম হয়েছে পাঁচ জন— উত্তর ২৪ পরগনার সুনীতি অ্যাকাডেমির অঙ্কিতা দাস, বাঁকুড়ার গোগড়া হাই স্কুলের সৌমি নন্দী, বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতনের সৃজা পাত্র, পশ্চিম মেদিনীপুরের শ্রীরামকৃষ্ণমিশন বিদ্যাভবনের অনীক জানা ও নদিয়ার কাঁচড়াপাড়া হারনেট হাই স্কুলের প্রথমকান্তি মজুমদার।
৬৮৪ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে পাঁচ জন। কোচবিহারের দিনহাটা হাই স্কুলের সুমিত বাগচি, জলপাইগুড়ির সেন্ট্রাল গার্লস হাই স্কুলের নীধি চৌধুরী, বর্ধমানের পারুলিয়া কে কে হাই স্কুলের অরিত্রিকা পাল ও কান্দারা জ্ঞানদাস মেমোরিয়াল হাই স্কুলের প্রতিমান দে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের শ্রুতি সিংহমহাপাত্র ও বীরভূমের নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের রৌনক সাহা।
৬৮৩ নম্বর পেয়ে সপ্তম হয়েছে পাঁচ জন। কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলের মহাশ্বেতা হোমরায়, বর্ধমানের মিউনিসিপ্যাল হাই স্কুলের দেবাঞ্জন ভট্টাচার্য ও সুলতানপুর তুলসিদাল হাই স্কুলের অরিন্দম ঘোষ, দক্ষিণ দিনাজপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের পারমিতা মণ্ডল এবং কলকাতার বরাহনগর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের সার্থক তালুকদার।
৬৮২ নম্বর পেয়ে অষ্টম হয়েছে ন’জন। কোচবিহারের দেবস্মিত রায়, আলিপুরদুয়ারের তাপস দেবনাথ, দক্ষিণ দিনাজপুরের জুমানা নারজিস, মালদহের অরিন্দম সাহা, বাঁকুড়ার অনমিত্র মুখোপাধ্যায়, দেবারতি পাঁজা ও দিশা মণ্ডল, চুঁচুড়ার প্রেরণা মণ্ডল, শিমলাপালের রূপ সিংহবাবু।
নবম হয়েছে তিন জন। সিউড়ির সোহম আহমেদ, নদিয়ার সৈকত সিংহরায়, উত্তর ২৪ পরগনার স্বস্তিককুমার ঘোষ। এদের প্রাপ্ত নম্বর ৬৮১।
৬৮০ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে ১৩ জন। কোচবিহারের বৈদুর্য বিশ্বাস ও সুমনকুমার সাহা, আলিপুরদুয়ারের প্রিমরোজ সরকার, মালদহের মির মহম্মদ ওয়াসিফ, অরিত্র সরকার ও তামান্না ফিরদৌস, বাঁকুড়ার অন্বেষা বেঘুরিয়া, গৌরব মণ্ডল, হুগলির মোনালিসা সামন্ত, সিউড়ির শুভম রায়, তমলুকের ইন্দ্রজিৎ মিশ্র ও অগ্নিভ সিংহ এবং পূর্ব মেদিনীপুরের দেবন্য প্রধান।
এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৫.৪৯ শতাংশ। পাশের হারে সবার উপরে পূর্ব মেদিনীপুর।
এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাও ছাত্র পরীক্ষার্থীর তুলনায় ছিল ১১.৯১ শতাংশ বেশি । যা গতবারের তুলনায় ১.৫১ শতাংশ বেশি ।
মাধ্যমিকের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

যে যে ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফল জানা যাচ্ছে:
www.wbbse.org, wbresults.nic.in। এছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে। এর জন্য মোবাইলে টাইপ করতে হবে WB<space>10, তার পর স্পেস গিয়ে রোল নম্বর দিতে হবে। এসএমএস-টি পাঠাতে হবে ৫৮৮৮৮৭১, ৫৪২৪২,৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে।
এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হয় ২১ মার্চ। পরীক্ষায় বসেছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন ছাত্র-ছাত্রী। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল বেশি। এ বছর ৬ লক্ষ ২১ হাজার ৩৬৬ জন ছাত্রী পরীক্ষায় বসেছিল। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ। আর পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৫৫৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ।




