লাগাতার তিনি রাজপথে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। একের পর এক মিছিল হচ্ছে। জনজোয়ার আরও বাড়ছে মিছিলে। আজ আবার জনজোয়ার দেখল কলকাতা।
আবার অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল যাদবপুর ৮বি থেকে হাজরা মোড়। এবারও পেট্রোল-ডিজেল, গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। পোস্টার, ব্যানারে বর্ণময় মিছিল।

পেট্রল, ডিজেল, গ্যাসের দাম বাড়ার ইস্যুতে শুক্রবার প্রতি জেলায় মিছিলের ডাক দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়।
বুধবার এক মিছিলের পর হাজরা মোড়ে সমাবেশে তিনি বলেন,” একবছরের মধ্যে দিল্লিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বিকল্প সরকার গঠন হবে।”
পুরুলিয়া প্রসঙ্গে তিনি বলেন,” মৃত্যু খারাপ। আমরা নিন্দে করছি। কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যে। আমার বিরুদ্ধে ওরা মামলা যত করবে তত ভোটে হারবে। আমরা প্রস্তুত আছি।”




